ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে ৭ করোনা রোগী শনাক্ত, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার মধ্যরাতে তাদের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার এক নারী এবং সিরাজদিখানে আরেক নারী রয়েছেন। বাকি পাঁচ পুরুষের মধ্যে গজারিয়ায় দুজন। তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এবং আরেকজন একই উপজেলার একটি গ্রামের।

শনিবার সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার মধ্য রাতে জরুরি ফোনে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে বিষয়টি অবহিত করা হয়। এ নিয়ে মুন্সীগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলায় রাতেই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন দৈনিক আকাশকে আরও জানান, আপতত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সঙ্গে যারা ডিউটি করেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

করোনা শনাক্ত সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। সাতজনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা খানম দৈনিক আকাশকে জানান, দুজন করোনা রোগীর সংস্পর্শে আশা আটজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমোকে ঢাকায় ভর্তির জন্য রাতেই মুন্সীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ওই অ্যাম্বুলেন্সে অপর রোগীকেও আইসোলেশনে পাঠানো হচ্ছে।

এছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সংক্রমিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে ৭ করোনা রোগী শনাক্ত, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

আপডেট সময় ১১:১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০