ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুড়বাড়ির লোকজনের মারধরে জামাই নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে লাঠিপেটায় আক্তার হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আক্তার হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নে উত্তর আলী খালীর মৃত আমিন শরীফের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীতে শ্বশুর হায়দর আলীর বাড়িতে যান জামাই আক্তার হোসেন। স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে বাড়ির লোকজন একত্রিত হয়ে আকতার হোসেনকে লাঠিপেটা করেন। আহত আক্তার হোসেনকে উদ্ধার করে হ্নীলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলার হ্নীলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ বলেন, বিকালের দিকে আক্তার হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে আক্তার হোসেন মারা যান।

টেকনাফ মডেল থানার পরিদর্শক রাকিবুল ইসলাম খান বলেন, ময়না তদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুড়বাড়ির লোকজনের মারধরে জামাই নিহত

আপডেট সময় ১১:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০