ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লার আরেকজন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার আরেকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিতাস উপজেলার আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি চালের আড়তে চাকরি করতেন। তার বয়স ৪৮। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার। তার বিরামকান্দিকে গ্রামটি লকডাউন করা হয়েছে।

সূত্র জানায়, কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দির গ্রামের আক্রান্ত ব্যক্তি গত চারদিন আগে ঢাকায় জ্বর সর্দিতে আক্রান্ত হন। পরে কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটা চাল কলে কাজ করতেন। করোনা উপসর্গ দেখা যাওয়ায় গত ৮ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপাতত বাড়িতে চিকিৎসা চলবে। উপজেলা থেকে তার শারিরীক অবস্থার মনিটরিং করা হবে। তারপর অবস্থা বুঝে উপজেলায় আইসোলেশন নতুবা জেলায় তাকে আনা হবে।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার দুইটি শিশুও করোনায় আক্রান্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা

কুমিল্লার আরেকজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০