ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পোশাককর্মী ও ব্যাংকারসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে পোশাক শ্রমিক ও ব্যাংকারসহ আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে বন্দরনগরীতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার গতকাল বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছেন।

ডা. হাসান শাহরিয়ার জানান, গতকাল বুধবার মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। ওই তিনজন নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

জানা গেছে, আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী। তিনি হালিশহরের একটি আবাসিক এলাকার বাসিন্দা। দ্বিতীয়জন সাগরিকা রোডে অবস্থিত একটি গার্মেন্টসে কাজ করেন। তৃতীয়জন সীতাকুণ্ডের বাসিন্দা এবং নারায়ণগঞ্জের একটি ব্যাংকে চাকরি করেন।

এদিকে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বুধবার দিবাগত রাতে প্রশাসন হালিশহর, পাহাড়তলী ও সীতাকুণ্ডের আটটি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে এবং আক্রান্ত হয়েছেন মোট ২১৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পোশাককর্মী ও ব্যাংকারসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১২:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০