ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চীন চিকিৎসক ও ভেন্টিলেটরের সহায়তার দিবে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় চীনের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ভেন্টিলেটরসহ চিকিৎসা সরঞ্জামের সহায়তা চেয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ’র সঙ্গে টেলিফোনে এ অনুরোধ জানান। আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালটি নির্ধারিত করা হয়েছে। এ হাসপাতালের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করেন তিনি।

এ ছাড়াও আব্দুল মোমেন একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোরও অনুরোধ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি বলেন, চীনা চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানদের অভিজ্ঞতা রয়েছে করোনা রোগীর সেবা দেওয়ার। এ রকম একটি চিকিৎসা সেবা দেওয়ার দল এ দেশে এলে তারা চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের প্রশিক্ষণ দিতে পারবেন।

এ ছাড়া তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর কাছে বাংলাদেশকে ভেন্টিলেটর দিয়ে সহায়তার আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঋণপত্র বা লেটার অব ক্রেডিটের (এলসি) সময়সীমা এক বছর করার জন্য অনুরোধ জানান।

এসব অনুরোধের প্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ’র ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ওয়াং ঈর বলেছেন, চীন বাংলাদেশকে সব রকম সহায়তা দেবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে টেলিফোনে ৪৫ মিনিট কথা হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট ও পিপিই পাঠিয়েছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

চীন চিকিৎসক ও ভেন্টিলেটরের সহায়তার দিবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০