ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

করোনা উপসর্গে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার বলীঘর গ্রামের রায়হান সরকার রাফি (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

বুধবার পার্শ্ববর্তী নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশি এবং পায়ের সমস্যা নিয়ে বুধবার দুপুর ২টার দিকে চিকিৎসা নিতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়। গাড়িতে তোলার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলিঘর গ্রামের মো. মোখলেসুর রহমানের দ্বিতীয় ছেলে রায়হান সরকার রাফি। সে শ্রীকাইল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু সংবাদ পাওয়া মাত্র আমরা ওই বাড়ির আশে-পাশের বাড়ি সমূহ লকডাউন করে রেখেছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় মৃত রায়হান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এদিকে, গত ছয় দিন পূর্বে তার পা ভেঙে যায়।

নিহতের পিতা মোখলেছুর রহমান জানান, সে দীর্ঘ বছর ধরে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া রোগে অসুস্থ ছিল। বছর খানেক আগেও ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে চিকিৎসা করানো হয়। এছাড়া রায়হান কাজ করতে গিয়ে বাম পা ভেঙে ফেলে। গ্রামের ডাক্তার দ্বারা পায়ের প্লাস্টার করা হয়। ইনফেকশন হওয়াতে নবীনগরে সরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোশরাত ফারখান্দা জেবিন বলেন, করোনাভাইরাসের একাধিক উপসর্গ তার মাঝে লক্ষ্য করেছি। বিশেষ করে শ্বাসকষ্ট ও জ্বর ছিল। তাই তার করোনা পরীক্ষার জন্য সব নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনা উপসর্গে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় ০৮:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০