ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

যশোরে ৪ হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরে পেপসি কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে চার হাজার কেজি (৮০ বস্তা) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় যশোর শহরতলীর সানতলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল উদ্ধার করে।

আটকরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্যার ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শাওন ও যশোর শহরতলীর ঝুমঝুমপুরের মৃত আবুল হোসেনের ছেলে এবং পোলার আইসক্রিম কোম্পানির এরিয়া
ম্যানেজার হাসিবুল হাসান।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর শহরতলীর সানতলায় পেপসি কোম্পানির কারখানায় সরকারি চাল রাখা হয়েছে। ওই চাল বিতরণের জন্য প্যাকেট করা হচ্ছে। অন্য কোনো জায়গা থেকে সরকারি চাল কিনে পেপসি কোম্পানির মধ্যে ছোট ছোট প্যাকেট করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। সরকারি চাল বিক্রি করার কোনো নিয়ম না থাকায় প্রশাসন সেগুলো উদ্ধার করে।

যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে যশোর-ঝিনাইদহ সড়কের যশোরের সানতলা পেপসি কোম্পানির কারখানার ভেতর অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৪ হাজার কেজি (৮০ বস্তা) সরকারি চালসহ ওই দুইজনকে আটক করা হয়। আটকদের দাবি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেট করছিলেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত চালগুলো সরকারি খাদ্য গুদামের। সরকারি চাল সেখানে নিয়ে প্যাকেট করার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের দুইটি মোবাইল টিম ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

যশোরে ৪ হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২

আপডেট সময় ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০