ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে বিয়ে করতে গিয়ে গুলিতে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কতুবপুর ইউনিয়নে বিয়ে করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় মাহফুজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে কুতুবপুর জাহাজ কোম্পানির সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। মাহফুজ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মাহফুজকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। সে স্থানীয় সন্ত্রাসী সুমন বাহিনীর একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মাহফুজ বিয়ে করার উদ্দেশ্যে লোকজন নিয়ে কুতুবপুর যাচ্ছিল। পথে কুতুপুরের জাহাজ কোম্পানি সড়কে পৌঁছলে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মাহফুজের সাথে থাকা লোকজন দ্রুত পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় মাহফুজ। মাটিতে পড়া মাহফুজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাহফুজের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মাহফুজের মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, বেগমগঞ্জ উপজেলায় সুমন বাহিনীর প্রধান সুমন ও সম্রাট বাহিনীর প্রধান সম্রাটের নেতৃত্বে দুটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। নিহত মাহফুজ সুমন বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ও বিস্ফোরকসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহফুজ তার প্রতিপক্ষ সম্রাট বাহিনীর লোকজনের হামলায় নিহত হয়েছে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান শেখ জানান, নিহত মাহফুজ সুমন বাহিনীর সদস্য এবং হামলাকারীরা সম্রাট বাহিনীর লোকজন বলে জানা গেছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে বিয়ে করতে গিয়ে গুলিতে যুবক নিহত

আপডেট সময় ০৯:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০