ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গিবাদ দমনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক জঙ্গিবাদ দমনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলে সামাজিক ও রাজনৈতিক উভয় অঙ্গীকারেরই প্রয়োজন রয়েছে। কারণ একটিকে বাদ দিলে অপরটি কাজ করবে না।

এ কে এম শহীদুল হক আজ সোমবার রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (ডিএফপি) মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি, স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা এবং ব্র্যাক এ প্রতিযোগিতার আয়োজন করে।

পুলিশ প্রধান বলেন, হলি আর্টিজান হামলার পর পুলিশ জঙ্গি বিরোধী ২৩টি অপারেশন পরিচালনা করেছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে। পুলিশের তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, নির্মূল হয়নি।

শহীদুল হক বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে কাউন্টার নেরেটিভ অর্থ্যাৎ কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জঙ্গি বিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গিবাদ দমনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন: আইজিপি

আপডেট সময় ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭