ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিঃস্ব-অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে অচল গোটা বিশ্ব।একই দশা পাকিস্তানেও।দেশটির নিম্নআয়ের লোকজন বিপাকে পড়েছেন। দিনে এক বেলা খাবার জুটাতে হিমশিম খাচ্ছে তাদের।

এসব নিঃস্ব, সহায়-সম্বলহীন, খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। শুরু থেকেই তাদের সহায়তা করছে তার গড়া সেবামূলক সংগঠন ‌’শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’। ব্যক্তিগতভাবেও অসহায়দের সহায়তা করছেন তিনি।

এখন খাইবার পাখতুনখোয়াতে নিজ গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ শুরু করেছেন আফ্রিদি। তার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানকার দুস্থদের সহায়তা করছেন তিনি। এছাড়া গ্রামটিতে প্রয়াত বাবার স্মরণে তৈরি শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে সাহায্য করছেন বুমবুম।

সোশ্যাল মিডিয়া টুইটারে সেই ছবি পোস্ট করে আফ্রিদি লেখেন, লকডাউনে কাজ করতে পারছেন না দিনমজুর মানুষগুলো। ফলে অন্ন সংস্থান করতে পারছেন না তারা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের কাছে খাবার পৌঁছে দেয়া। এ অবস্থায় আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকি, তাহলে ওদের কি হবে?

তিনি বলেন, আমরা গেল ১২-১৩ দিনে ৪ হাজার ৫০০ পরিবারের কাছে পৌঁছতে পেরেছি। আশেপাশের আরো কয়েকটি অঞ্চলেও যাচ্ছি আমি। যেখানে শহরে কাজ করা মানুষগুলো ঘরের মধ্যে আটকে আছেন। তাদেরও সাহায্য করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিঃস্ব-অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি

আপডেট সময় ০৬:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০