ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩, নতুন ৩৫, মৃত্যু ৩

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং এ বলেছেন, করোনাভাইরাস আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে। নতুন করে আজ ৩৫ জন শনাক্ত ও তিনজন মারা গেছেন।

মহাপরিচালক বলেন, সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬৮ টি। আর এখন পর্যন্ত চার হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ সোমবার সংবাদ ব্রিফিং এ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা সংবাদ ব্রিফিং এ বলেন, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন, আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর নেই। আক্রান্তদের ৬৪ জন ঢাকার, নারায়ণগঞ্জের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় যতজন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১২ জন নারায়ণগঞ্জের, বাকিরা মাদারীপুরের।

মৃত তিনজনের একজন এক সপ্তাহ আগে শনাক্ত হন। বাকি দুজন হাসপাতালে আসার পরপরই মারা গেছেন। এঁরা দুজন নারায়ণগঞ্জের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আক্রান্তদের ৩৫ জনের বয়স ছিল ৪১-৫০ বছর, এদের মধ্যে ৩০ জনই পুরুষ। এর বাইরে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২১ জন আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। তাঁদের মধ্যে ৭০৯ জন হোম কোয়ারেন্টিনে এবং ৩০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। এর বাইরে ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৩ জনকে।

আবুল কালাম আজাদ বলেন, দুদকের যে পরিচালক করোনায় মারা গেছেন তাঁর বয়স ছিল ৪৮ বছর। তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।

এর আগে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, আক্রান্তের সংখ্যা ২৯ ও মারা গেছেন ৪ জন। মহাপরিচালক আবুল কালাম আজাদকে সংখ্যা নিয়ে উল্টোপাল্টা হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি বৈঠক চলার সময় তিনি ফোন করেছিলেন। আইইডিসিআর তাঁকে তথ্য দিয়েছিলেন। সেখানে একই নাম দুবার লেখা হয়েছিল, আলাদা নামে। সে কারণেই এই সমস্যা। তাঁরা যে তথ্য দিয়েছেন সেটাই সঠিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩, নতুন ৩৫, মৃত্যু ৩

আপডেট সময় ০২:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০