ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত উপকূলে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত ডলফিন। শনিবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সমুদ্র সৈকতে বড় আকারের মৃত ডলফিনটি ভেসে আসে।

স্থানীয় জয়নাল আবেদীন জয় জানান, একটি মৃত ডলফিন সমুদ্রের তীরে ভেসে এসেছে। মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

গত কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে জুড়ে বিরল ডলফিনের দল বেঁধে খেলা করতে দেখা গেছে। জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সমুদ্র সৈকত উপকূলে একটি মৃত ডলফিন তীরে ভেসে আসার খবর শুনেছি জেলেদের কাছ থেকে। জেলেরা জাল ফেলে মাছ শিকার করার সময় কোন ডলফিন বা কচ্ছপ জালে আটকা পড়লে তা সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রবিবার সৈকত এলাকায় মাইকিং করে জেলেদেরকে সচেতনতা বৃদ্ধি করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন

আপডেট সময় ১২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০