ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকা ছিটিয়ে মানুষের সঙ্গে সিটি করপোরেশন কর্মকর্তার ‘তামাশা’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের বহু মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের পথ।

এই পরিস্থিতিতে নগদ টাকা বিতরণের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুলের নিম্ন আয়ের মানুষের মধ্যে টাকা ছিটানোকে অনেকেই ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার সড়কে দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন শাহ মোহাম্মদ ইমদাদুল।

বিতরণের সময় মানুষের ভিড়ে হিমশিম খেয়ে একপর্যায়ে ১০০ টাকার অনেকগুলো নোট ছিটিয়ে দেন তিনি। তখন নোটগুলো কুড়িয়ে নিতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। একে অপরকে ধাক্কা দিয়ে নোট ধরতে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এই মানুষগুলো।

এই ধরনের বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি কালো রঙের গাড়ির ভেতর থেকে কেউ একজন টাকা বিলাচ্ছেন। খেটে খাওয়া ও দরিদ্র অনেক মানুষ সেই গাড়ির জানালা দিয়ে টাকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, মাটিতে অনেক টাকা ফেলা হয়েছে। হতদরিদ্র সেসব মানুষ ঐ টাকাগুলো কুড়িয়ে নিচ্ছেন। ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে অনেকে লিখেছেন, ‘ত্রাণ বিতরণের নামে এমন আচরণ নাগরিকদের সঙ্গে তামাশা। এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকা ছিটিয়ে মানুষের সঙ্গে সিটি করপোরেশন কর্মকর্তার ‘তামাশা’

আপডেট সময় ০৯:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০