ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

করোনার মধ্যেও এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশে

আকাশ জাতীয় ডেস্ক: 

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭.৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০-এ পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, প্রবৃদ্ধি কমে গেলেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। করোনা পরিস্থিতির মধ্যে এটি একটি সুখবর।

এডিবি বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে প্রবৃদ্ধি কমবে। এমনকি এশিয়ার গড় প্রবৃদ্ধিও কমে যাবে।

প্রতিবেদনে বলা হয়, সরকার চলতি অর্থবছরে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। গত অর্থবছরে ৮.১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আবার ৮ শতাংশ হবে।

এদিকে এশিয়ার গড় প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে যেতে পারে। এডিবি বলছে, ২০২০ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি ২.২ শতাংশ হবে বলে তারা মনে করছে।

গত বছর গড়ে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এশিয়ায়। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২.৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। পূর্ব এশিয়ার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছে এডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

করোনার মধ্যেও এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশে

আপডেট সময় ০৯:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০