ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মুসাফা করিনি: আহমদ শফী

অাকাশ জাতীয় ডেস্ক: 

সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘শোকরানা মাহফিলে’ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মুসাফা করিনি। আমার নামে বদনামি করছে বলে অভিযোগ করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী।

তিনি বলেন, আমি মাথার ওপর কাপড় দিয়ে মঞ্চে বসে ছিলাম। এ সময় প্রধানমন্ত্রী একবার আমার দিকে এসে অন্যদিকে চলে যায়। আবার পুনরায় এলে আমি আঙুল দিয়ে ওনাকে ওদিকে চেয়ার আছে বসার আহ্বান জানাই। এ সময় তার হাতের সঙ্গে আমার আঙুল লেগে যায়।

এছাড়া মাহফিলে আগত স্রোতাদের উদ্দেশে দুটি মাসআলার বিষয় বর্ণনা করতে গিয়ে আল্লামা আহমদ শফী বলেন, মহিলা যদি বৃদ্ধ হয় তার সঙ্গে মুসাফা করা যেতে পারে। তাছাড়া হাদিসে আছে একটি মাসআলা জানলে ১০০ রাকাত নফল নামাজের সওয়াব।

শুক্রবার রাত ৮টার দিকে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসির ও কেরাত মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হেফাজত আমির বিতর্কিত মাওলানা সাদের অনুসারীদের বলেন, মাওলানা সাদের মনগড়া তাফসির এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাসবিরোধী বয়ান সম্পর্কে বিশ্বের শীর্ষ আলেমরা ফতোয়া দিয়েছেন। তার অনুসরণ বৈধ নয় বলে ঘোষণা দিয়েছেন। এরপরও যারা তার অনুসরণ করে চলেছেন, বাংলাদেশে তার পক্ষে কাজ করছেন তাদের বলব, আপনারা তওবা করুন। আলেমদের দেখানো পথে দাওয়াতে তাবলিগের মেহনত করুন।

হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান উল্লাহর সঞ্চালনায় তাফসির মাহফিলে তিন পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস মাদানী। এতে বয়ান করেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি, মাওলানা ইসমাঈল খান, ড. নূরুল আবছার ও মুফতি রাফি বিন মুনির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মুসাফা করিনি: আহমদ শফী

আপডেট সময় ১১:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮