ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম তরুণদের একাংশের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি রাজধানীতে ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের তিনটি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন মনোনয়ন প্রত্যাশীদের মনোননয়নপত্র যাচাই-বাছাইকালে বিএনপি প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোবাবার সকালে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, জাতীয় পার্টির ২ জন, এলডিপির ১ জন, বাসদের ১ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বিএনপি প্রার্থী এসএম জিলানী ও জাতীয় পার্টির এ জেড এম অপু শেখের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫ জন প্রার্থীর সকলের মনেপানয়নপত্র বৈধ হয়েছে। এ আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল আলম খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন পত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া অপর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির

গোপালগঞ্জের তিনটি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৭:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮