ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি শহিদ উল্যা লিটনকে (২৮) বাড়ির সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় লিটনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার বিপুলাশর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটন সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকার মো. হানিফের ছেলে।

সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক ঢাকা টাইমসকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিতে করে বাজার থেকে গোবিন্দপুর এলাকায় বাড়ির সামনে নামেন লিটন। এসময় কিছু বুঝে ওঠার আগে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাস নিয়ে পেছন থেকে এসে লিটনকে তুলে নিয়ে যায়।

পরে তারা লিটনের গায়ের শার্ট দিয়ে তার মুখ বেঁধে ফেলে। রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা কুমিল্লা জেলার বিপুলাশর এলাকায় নিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন শেষে লিটনের ডান পায়ে গুলি করে মুখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ‘এ ঘটনার কোনো সত্যতা পাইনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় ০৪:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮