ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর চকবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহেদুল ইসলাম চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল। তিনি একই এলাকায় থাকতেন।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, অহিদুল কারখানার সামনে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে যুবক নিহত

আপডেট সময় ০১:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮