ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় তাবলিগ জামাতের সাদপন্থী ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার পর উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এখনও দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, সকাল ১০টার পর সাদপন্থীরা একটি মিছিল নিয়ে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে আসে।

এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মাদ্রাসায় হামলা চালায়।

এতে ওই মাদ্রাসায় অবস্থানরত যোবায়ের পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

পুলিশ বলছে, শনিবার ভোর থেকে তাবলিগের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নেয়। টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ।

এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় ০১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮