ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চালু হল বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটার বাংলালিংক আনুষ্ঠানিকভাবে নতুন নম্বর সিরিজ ০১৪ চালু করেছে।

রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের সদর দফতর টাইগার্স ডেন-এ ০১৪ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।

তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ০১৪ নম্বর সিরিজ থেকে প্রথম কল করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ কমার্সিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

বাংলালিংকের ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বিনামূল্যে ০১৪ সিরিজের সিম সংগ্রহ করে দুইটি বাংলালিংক নম্বরের মধ্যে ৫৪ পয়সা/মিনিট রেটে আজীবন কথা বলার বিশেষ সুযোগ পাবেন।

এছাড়া ০১৪ সিরিজের নতুন নম্বরে প্রথম বার ৪৮ টাকা রিচার্জ করলে ৯০ দিনের জন্য যেকোনো অপারেটরে ১ পয়সা/সেকেন্ড রেটে কথা বলার সুবিধার পাশপাশি থাকছে ১জিবি ফ্রি ডেটা অফার।

অফারগুলি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.banglalink.net।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ০১৪ নম্বর সিরিজটি চালু করার জন্য আমি বাংলালিংককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

একটি অপারেটরের নতুন নম্বর সিরিজ চালু করার উদ্যোগ প্রতিফলিত করে যে, আমাদের টেলিকম খাত দেশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রুত অগ্রসর হচ্ছে। আমি আশা করি নতুন নম্বর সিরিজ নিয়ে ভবিষ্যতে বাংলালিংকের যাত্রা সফল হবে।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ০১৪ নম্বর সিরিজ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ বছর গ্রাহকদের বাংলালিংক যেসব বিশেষ সুবিধা প্রদান করেছে তাতে এটি একটি নতুন সংযোজন।

বাংলালিংকের নতুন ও দ্বিগুণ শক্তিশালী ডুয়েল ক্যারিয়ার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা এখন সম্পূর্ণ নতুন মাত্রার সেবা উপভোগ করতে পারছেন।

নতুন এ নম্বর সিরিজকে আমরা বাংলালিংকের সেবা ব্যবহারের নতুন অভিজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচনা করতে চাই।

দেশের সব বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা ০১৪ নম্বর সিরিজের সিম কার্ড সংগ্রহ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চালু হল বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪

আপডেট সময় ১২:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮