ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আগামী শুক্র ও শনিবার ব্যাংকের সিআইবি সেল খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। প্রয়োজনে এর চেয়েও বেশি সময় সিআইবি সেল খোলা রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি দিয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। নির্বাচন সংক্রান্ত কাজে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে চিঠিটি দেয়া হয়। নির্দেশনার আলোকে ব্যাংকগুলো এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে। নির্দেশনার পাশাপাশি অনেক ব্যাংক সিআইবি সেলের কর্মকর্তাদের নম্বর বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) থেকে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। তথ্যের সঠিকতা ও হালনাগাদ তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার লক্ষ্যে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ব্যাংকের সিআইবি সেল খোলা রাখতে হবে।

এছাড়া প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পরপরই ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ উদ্যোগে রিটার্নিং অফিসার থেকে প্রার্থীর তালিকা সংগ্রহ করে কেউ খেলাপি থাকলে সে তথ্য দিতে বলা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ২ ডিসেম্বর ঋণখেলাপি সংক্রান্ত তথ্যসহ শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দফতরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

আপডেট সময় ১১:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮