ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ: রাষ্ট্রদূত

অাকাশ জাতীয় ডেস্ক: 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের ছোট একটি টিম কাজ করবে। তারা ৪৮ দিন বাংলাদেশে নির্বাচন ও পরিবেশ পর্যবেক্ষণ করবে। পরে তারা কিছু সুপারিশ করবে।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রেনজি টেরিংক বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাসের মতো সময় প্রয়োজন হয়। তাই ইইউর সদস্য দেশগুলো এই নির্বাচনে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠাব।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে বিশেষ নজর আছে ইউরোপীয় ইউনিয়নের। এবারের নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চারজন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৮:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮