ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়া সদরে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

বুধবার দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এ ছাড়া আসনটিতে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল সাড়ে ৪টায় এ মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

সাইফুল ইসলাম বলেন, বিকালে বগুড়া সদর আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দেয়া হবে। তবে ফখরুল নিজে সেখানে যাবেন, নাকি তার পক্ষ থেকে কেউ জমা দেবেন তা তিনি নিশ্চিত করেননি।

এ ছাড়া বগুড়া পৌরসভার মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ শেষ দিন ওই আসনে এখন পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খালেদা জিয়া কারাগারে থাকলেও তাকে তিনটি আসনে প্রার্থী করেছে বিএনপি। আসনগুলো হল- ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এ বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া সদরে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা

আপডেট সময় ০৩:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮