ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার উপজেলা চেয়ারম্যানের

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আশায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন ইউনুস ইসলাম তালুকদার। কিন্তু মনোনয়ন পাননি। তাই পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উপজেলা পরিষদ সূত্র জানায়, ইউনুস ইসলাম তালুকদার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন কোনো উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না।

তাই মনোনয়ন পেতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগের বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে অবহিত করেন। রোববার টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসানকে। দলীয় মনোনয়ন না পেয়ে ওই দিনই ইউনুস ইসলাম উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পত্রটি প্রত্যাহার করে নেন।

তিনি সোমবার পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার উপজেলা চেয়ারম্যানের

আপডেট সময় ১২:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮