ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুকে নিয়ে ছয় দেশের আট শিল্পীর গান

আকাশ বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে ৮টি গানের একটি অ্যালবাম। গানগুলোর কথা লিখেছেন সুজন হাজং।

সুর করেছেন যাদু রিছিল এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও সুমন কল্যাণ। জানা গেছে, এ অ্যালবামে কণ্ঠ দেবেন বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের ৮ কণ্ঠশিল্পী। এর মধ্যেই বাংলাদেশের ফাহমিদা নবী একটি গানে কণ্ঠ দিয়েছেন।

আরেকটি গানে কণ্ঠ দেবেন সুবীর নন্দী। অন্যদিকে ভারত থেকে নচিকেতা চক্রবর্তী ও শুভমিতা, নেপাল থেকে আশরা কুনওয়ার, ভুটান থেকে সাংগে হ্লাদেন শেরিং, শ্রীলংকা থেকে ডেভিড এবং মালদ্বীপ থেকে শালাবী এ গানের অ্যালবামে কণ্ঠ দেবেন।

মূলত গীতিকার সুজন হাজংয়ের উদ্যোগ ও অর্থায়নে এ অ্যালবামটির আয়োজন করছে মাদারস ল্যাঙ্গুয়েজ লাভারস ওয়ার্ল্ড সোসাইটি- বাংলাদেশ চ্যাপ্টার। এ প্রসঙ্গে গীতিকার বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই এ অ্যালবামের আয়োজন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আরও ছড়িয়ে দিতেই তাকে নিয়ে গান করার চেষ্টা করছি।’

সম্প্রতি জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ থেকে নমিনেশন কিনেছেন সুজন হাজং। নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচন করতে চান বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধুকে নিয়ে ছয় দেশের আট শিল্পীর গান

আপডেট সময় ১১:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮