ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

রাজশাহীতে হামলায় বিএনপি নেতা আহত

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর দুর্গাপুরে রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে দুর্গাপরের কাঁচুপাড়া-সুখানদিঘী মহল্লায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পেয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আলম জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল। তখন হেলমেট ও মুখোশ পরে পাঁচ-ছয় জন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি পিস্তল উদ্ধার করে।

তিনি আরো জানান, আহত বিএনপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। তার ওপর কারা হামলা চালিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে হামলায় বিএনপি নেতা আহত

আপডেট সময় ০৪:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮