ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইমরান এইচ সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে প্রার্থী হচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তবে তিনি কোনো দলের প্রার্থী হচ্ছেন না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি মঙ্গলবার তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর আমার গ্রামের অনেকে চেয়েছেন আমি যেন জাতীয় নির্বাচনে এলাকার সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করি। এ বিষয়ে তরুণ থেকে বয়ঃজ্যেষ্ঠ, সবাই উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, মূলত এলাকার মানুষজনের আগ্রহের কারণে কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচন করার কথা ভাবছি। আমি কাজ করলে তাদের জন্যই করব বলেই তাদের এত উৎসাহ।

ইমরান বলেন, আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা নির্বাচন করার বিষয়ে আমাকে সম্মতি দিয়েছেন। আমি যেহেতু কোনো দলের নই, তাই কোনো দল থেকে নির্বাচন করার প্রশ্নই আসে না। আমি নির্বাচন করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। স্রোতের বিপরীতে হাঁটাই আমার কাজ।

তিনি বলেন, নির্বাচনেও সেভাবে আমাকে পাবে সাধারণ মানুষ। তাদের কল্যাণের জন্যই আমি নির্বাচন করব। আর এলাকায় আমার যে জনপ্রিয়তা আছে, তাতে আমি আমার বিষয়ে আশাবাদী।

ইমরান আরও বলেন, দু–এক দিনের মধ্যেই এ বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দেশের বাইরে কোথায় গিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলাম। সেখানে দেড় মাস থেকে গত ১১ সেপ্টেম্বর দেশে এসেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা

নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইমরান এইচ সরকার

আপডেট সময় ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮