ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

রাজশাহীর সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়নি কোনো বাস।

অভিযোগ উঠেছে, আজ শুক্রবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ ঠেকাতে এ কাণ্ড ঘটিয়েছেন সরকার সমর্থকরা। তবে নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার জেরে কেবল এ রুটেই বাস বন্ধের কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। জনসভা কেন্দ্র করেই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে আকস্মিক এ ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকা রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে রাজশাহী থেকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটসহ অন্য আন্তঃজেলা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোরের পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

তবে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবির মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীর সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮