ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

যে কোনো মূল্যে রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বরের সমাবেশ পণ্ড করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। কিন্তু এ ষড়যন্ত্র সফল হবে না। যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।

বুধবার রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, আমরা ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের অনুমতির জন্য ইতিমধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে তিন দফা লিখিতভাবে অনুমতি চেয়েছি। কিন্তু পুলিশ কমিশনার এখন পর্যন্ত অনুমতি দেননি।

তিনি আরও বলেন, আমরা আর অনুমতির জন্য অপেক্ষা করছি না। এ সরকারের কাছে গণতান্ত্রিক আচরণ আমরা প্রত্যাশা করি না। জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা ঢাকা লংমার্চ করে ৯ নভেম্বর শুক্রবার রাজশাহী পৌঁছাবেন। ওইদিন মাদ্রাসা ময়দানে জুমার নামাজ আদায় করে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু করা হবে ইনশাআল্লাহ।

এর আগে নগরীর ভূবনমোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যে কোনো মূল্যে রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

আপডেট সময় ০৫:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮