ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গায়েবি মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ফখরুলের চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, উদ্ভট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গায়েবি মামলার একটি আংশিক তালিকা পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে প্রাপক করে তিনি এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে- শুভেচ্ছা নেবেন। গত কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা- এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকার্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে, যা গতকাল পর্যন্ত অব্যাহত আছে।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে। রির্মান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে।

‘এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক।’

চিঠিতে ফখরুল বলেন, ন্যূনতম কোনো সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়াচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে ফখরুলের চিঠি।

‘গত ১ নভেম্বর সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলার তালিকা প্রেরণের জন্য বলেন।’

তিনি বলেন, এর আলোকে দেশব্যাপী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উল্লেখপূর্বক আংশিক তালিকা প্রেরণ করা হল।

বিএনপির মহাসচিব বলেন, মামলার তালিকা মোতাবেক গায়েবি মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে এসব মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হল। পরবর্তী সময় এ সংক্রান্ত তালিকা পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গায়েবি মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ফখরুলের চিঠি

আপডেট সময় ১২:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮