ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ঈদে বিক্রয় ও মিনিস্টার নিয়ে এলো বিরাট হাট

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম Bikroy এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-ঊল-আযহা উপলক্ষে নিয়ে এসেছে কোরবানি ক্যাম্পেইন-‘বিরাট হাট’ (#birathaat)। শনিবার দি ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কোরবানি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিক্রয়-এর মার্কেটিং ডিরেক্টর ইয়াসের নূর, অ্যাড সেলস ডিরেক্টর রাশেদুল হক রানা এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কেএমজি কিবরিয়া।

এই ঈদ-উল-আযহায় বিক্রয় তার সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সব গবাদি পশুর সমাহার। এছাড়াও বিক্রয়-এর গ্রাহকরা এই অনলাইন ক্যাম্পেইনে অংশ নিয়ে পাবেন মিনিস্টার-এর পক্ষ থেকে আকর্ষণীয় হোম এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার অনন্য সুযোগ।

এই ক্যাম্পেইনে অংশ নিতে, অংশগ্রহণে ইচ্ছুকদের Bikroy.com থেকে পছন্দের কোরবানি পশুর বিজ্ঞাপনের লিংক তাদের ফেসবুকে হ্যাশট্যাগ #birathaat দিয়ে শেয়ার করতে হবে। সবচেয়ে বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ১৫ জন ভাগ্যবান বিজয়ী পাবেন মিনিস্টারের পক্ষ থেকে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি এবং আরও আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্সসমূহ।

এছাড়াও গ্রাহকরা বিক্রয়-এর ‘বাই নাউ (Buy Now)’ ফিচারের মাধ্যমে উপভোগ করতে পারবেন তাদের পছন্দের ক্রয়কৃত কোরবানির পশুর ফ্রি হোম ডেলিভারি সুবিধাসহ উপহার সামগ্রী। গ্রাহকরা চাইলে পশু ক্রয়ের পূর্বে তাদের প্রত্যাশিত পশুটিকে যেখানে রাখা হচ্ছে সেই খামারটি সরাসরি পরিদর্শন করতে পারবেন।

বিক্রয়-এর মার্কেটিং ডিরেক্টর ইয়াসের নূর বলেন, বিক্রয় #birathaat পাওয়ার্ড বাই মিনিস্টার-এর মতো চমৎকার এই ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ঈদ-উল-আযহায় আগ্রহী ক্রেতারা Bikroy.com এ কোরবানির গবাদি পশুর বিশাল সমাহার থেকে তাদের পছন্দের পশুটি বাছাই করার সুযোগ পাচ্ছেন। এতে করে তারা কোরবানির নিয়মিত হাটের ঝক্কি ঝামেলা থেকেও মুক্তি পাচ্ছেন। এই ক্যাম্পেইনটি প্রচারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের অসংখ্য ক্রেতা ও বিক্রেতাদের একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছি যাতে উভয়ই উপকৃত হন।

মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কেএমজি কিবরিয়া বলেন, দারুণ এই ক্যাম্পেইনের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত খুশি। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা নিরাপদ গবাদি পশু ক্রয়ের সুযোগ পাচ্ছেন। একই সাথে, সৌভাগ্যবান ক্রেতারা মিনিস্টার-এর দারুণ সব পণ্য জিতে নিতে পারবেন, যা তাদের ঈদের খুশিকে আরও বাড়িয়ে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ঈদে বিক্রয় ও মিনিস্টার নিয়ে এলো বিরাট হাট

আপডেট সময় ০২:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭