ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে রোগীর অ্যাপেন্ডিসাইটিসের বদলে টনসিল অপারেশন !

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বেসরকারি মডেল হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের এক রোগীর ভুলক্রমে টনসিল অপারেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

ভুল চিকিৎসার শিকার শ্রাবণী খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের আকরাম আলীর মেয়ে।

শুক্রবার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে আপসরফার চেষ্টা করছেন। শেষে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরবর্তী সব চিকিৎসা টাকা ছাড়াই করে দেয়ার জন্য মুচলেকা দিয়েছেন।

অভিযোগে আরও জানা গেছে, গত ৩১ অক্টোবর রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের শ্রাবণী খাতুনকে লোয়ার অ্যাবডোমেনে তীব্র ব্যথা নিয়ে ভর্তি করা হয় রাজশাহী মডেল হাসপাতালে।

পরীক্ষা-নিরীক্ষার পর রোগীর অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা বলে শনাক্ত হয়। ওই রাতেই রোগীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের পর রোগীকে পোস্ট অপারেটিভ সেকশনে নেয়া হলে রোগীর স্বজনরা দেখেন রোগীর গলায় ব্যান্ডেজ।

এ নিয়ে রোগীর স্বজনরা হইচই শুরু করলে শেষে জানাজানি হয় অ্যাপেন্ডিসাইটিসের বদলে শ্রাবণীর টনসিল কেটে ফেলা হয়েছে।

এর পর হাসপাতালের চিকিৎসকরা দ্রুত এসে রোগীর স্বজনদের জানান, তারা যেন এটি নিয়ে কোনো অভিযোগ না করেন। তারা ক্ষতিপূরণ দেবেন এবং পরবর্তী চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন।

এদিকে মডেল হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা কবিরের ভাষ্য, রোগীর ভুলক্রমে একটির জায়গায় দুটি অপারেশন করা হয়েছে। তাই রোগী সুস্থ না হওয়া পর্যন্ত সব ব্যয়ভার ক্লিনিক কর্তৃপক্ষ বহন করবে।

তবে কোন চিকিৎসক ওই অপারেশনটি করেছেন- তা রোগীর স্বজনদের জানানো হয়নি। অন্যদিকে রোগীর স্বজনরা জানিয়েছেন, মডেল হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা কবির নিজেই শ্রাবণীর টনসিল অপারেশন করেছেন।

পরিচালক ডা. গোলাম মোস্তফা কবির স্বীকার করেছেন, অ্যাপেন্ডিসাইটিসের বদলে টনসিল অপারেশন হয়েছে। পরে রোগীকে সুস্থ করতে যে চিকিৎসা দরকার তা তারা বহন করবেন।

এদিকে রোগীর স্বজন আলী আকবর জানান, মুচলেকা দেয়া হলেও তারা সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি চান। এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো চিকিৎসকের নেই। অপারেশনের সময় সতর্কতা অবলম্বন না করার কারণে এ ভুল হয়েছে বলে আলী আকবর দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে রোগীর অ্যাপেন্ডিসাইটিসের বদলে টনসিল অপারেশন !

আপডেট সময় ০৬:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮