ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবশেষে আজ মুক্তি পাচ্ছে মাতাল

আকাশ বিনোদন ডেস্ক:

গত কোরবানির ঈদে মুক্তির আওয়াজ তুলেছিল শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিটি।

সে সময় একেবারে শেষ মুহূর্তে এসে সরে যায়। এরপর ১২ অক্টোবর আবারও মুক্তির কথা বলা হয়।

কিন্তু তখনও আলোর মুখ দেখেনি এ ছবি। একাধিক তারিখ পরিবর্তন করে অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও অধরা খান।

কয়েকদিন আগে থেকে ছবিটির প্রচারণাও চলছে। ছবিটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘সুন্দর একটি গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। আশা করছি ছবিটি দেখে দর্শক নিরাশ হবেন না।’

অধরা খান বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। আমার অভিনীত প্রথম ছবির মতো এটিও দর্শক সানন্দেই গ্রহণ করবেন।’ এ ছবি ছাড়াও একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতে কাজ করছেন অধরা খান।

এ ছবিটির শুটিং শেষে এখন সম্পাদনার কাজ চলছে। এছাড়াও ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘ড্রিমগার্ল’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে সাইমন সাদিকও কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে আজ মুক্তি পাচ্ছে মাতাল

আপডেট সময় ১১:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮