ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

পাগলের বেশে রাস্তায় ঘুরছেন অভিনেতা সজল

আকাশ বিনোদন ডেস্ক:

পাগল বেশে ঘুরে বেড়ায় রমি নামের এক যুবক। অন্যদিকে দিনের বেলা পান বিক্রেতা ও রাতের বেলা পতিতাবৃত্তি করে বেড়ায় মালি নামে এক মেয়ে। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায় সে।

একই এলাকায় মতিন নামে মাস্তান টাইপের একটি ছেলে মালিকে পছন্দ করে। রমি এসব সহ্য করতে পারে না। পাগল হলেও মালির জন্য প্রেম জন্মে তার মনে। কিন্তু মাঝে মাঝে মালি রাতের বেলা কোথায় যায় সেটাও খুঁজে বের করে রমি।

মালি দিনে পান বিক্রি আর রাতের বেলা পতিতবৃত্তি ছাড়াও টাকার বিনিময়ে খুন করে বেড়ায়। এভাবেই এলাকাজুড়ে নানা ঘটনা ঘটতে থাকে।

শরিফুল ইসলাম শামীমের রচনা ও পরিচালনায় ‘ভেল্কি’ নাটকে দেখা যাবে এসব দৃশ্য। এ নাটকে পাগলের চরিত্রে অভিনয় করেছেন সজল। এ ধরনের চরিত্রে এটাই তার প্রথম অভিনয়।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এ চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। পাগলরা কীভাবে চলাফেরা করে তার জন্য বেশ কিছু সময় আমাকে অবজার্ভ করতে হয়েছে তাদের। আশা করছি নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’

নাটকে মালি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও মাজনুন মিজানকে দেখা যাবে মতিনের চরিত্রে। নাটকটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

পাগলের বেশে রাস্তায় ঘুরছেন অভিনেতা সজল

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮