ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নভেম্বরে শেষ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফ্রিকার ‘অদম্য সিংহ’ খ্যাত ক্যামেরুনের বিপক্ষে চলতি বছরে শেষবারের মতো মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। আগামী ২০ নভেম্বর লন্ডনে মাঠে গড়াবে ম্যাচটি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ব্রাজিল-ক্যামেরুন সর্বশেষ মুখোমুখি হয়েছিল চার বছর আগে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে। ওই ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ ব্যবধানে আফ্রিকা জায়ান্টদের উড়িয়ে দেয় সেলেকাওরা।ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে ১৬ নভেম্বর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল।আজ কোচ তিতে দল ঘোষণা করবেন।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর চারটি প্রীতি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্র, এল সালভাদর আর সৌদি আরবের বিপক্ষে জয়ের পর সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকেও হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে শেষ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

আপডেট সময় ০১:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮