ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেয়ারবাজারে বড় দরপতন লেনদেন দুই মাসে সর্বনিম্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের উভয় শেয়ারবাজারে রোববার মূল্যসূচকের বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এবং (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স কমেছে প্রায় এক শতাংশ।

মূল্যসূচকের বড় পতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। ফলে ডিএসইতে প্রায় দুই মাস বা গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে।

পাশাপাশি এদিন কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২৫৮টি। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন লেনদেনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী ছিল। প্রথম ৪০ মিনিটের লেনদেনে ডিএসইএক্স ২০ পয়েন্টের উপরে বেড়ে যায়। দুপুর ১২টা ১২ মিনিট পর্যন্ত সূচকটি ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু এরপরই দেখা দেয় পতন। দিনের শেষ পর্যন্ত সেই পতনের ধারা অব্যাহত থাকে। ফলে ঘটে বড় দরপতন।

এই দরপতনের প্রভাব গিয়ে পড়ে লেনদেনেও। ফলে প্রায় দুই মাস বা ৩৯ কার্যদিবসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৬ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৭৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে কেপিসিএলের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- ভিএফএস থ্রেড ডাইং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, শাহজালাল ইসলামী ব্যাংক, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, লিগাসি ফুটওয়্যার এবং বিবিএস কেবলস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৭৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৮টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৮টির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেয়ারবাজারে বড় দরপতন লেনদেন দুই মাসে সর্বনিম্ন

আপডেট সময় ০৮:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮