ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনও সৌদি যেতে বাকি ৫০ হাজার হজযাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

হজ ফ্লাইট শেষ হতে আর বাকি রয়েছে মাত্র ১০ দিন। কিন্তু এখনও প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছাতে পারেননি। বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে আগামী ২৮ আগস্ট। চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১২২টি ফ্লাইটসহ মোট ২৪০টি ফ্লাইটে গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৭৭ হাজার ৬৬৭ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। ফলে আগামী ১০ দিনে আরও ৪৯ হাজার ৫৩১ জন হজযাত্রী পরিবহন করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৮৪ জন বাংলাদেশির ভিসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় সৌদি দূতাবাস ভিসা আবেদনের জন্য রোববার (২০ আগস্ট) পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। তবে ভিসাপ্রাপ্তির তুলনায় সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন অনেক কম।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা জানিয়েছেন, গত ২ বছরে যারা হজ করেছেন তাদের অতিরিক্ত ২ হাজার রিয়েল ফি নির্ধারণ এবং মক্কা ও মদিনায় বিলম্বে বাড়ি ভাড়া করায় অতিরিক্ত মোনাজ্জেম ফি পরিশোধ, হজযাত্রী প্রতিস্থাপনে বিলম্বে ঘোষণাসহ নানা জটিলতায় ফ্লাইট শিডিউল থাকলেও যাত্রীর অভাবে ২ ডজনেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে আগামী ১০ দিনের মধ্যে অবশিষ্ট হজযাত্রীদের সবাই নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল। তিনি জানান, যেসব হজযাত্রীর ভিসা হয়েছে তারা সবাই হজ পালন করতে সৌদি পৌঁছাতে পারবেন। তবে কেউ ইচ্ছা করে না গেলে সেটা তার বা তাদের ব্যক্তিগত ব্যাপার। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে তারা সবকিছুই করবেন বলেও জানান ধর্মসচিব।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, শুক্রবার মক্কায় বাংলাদেশ হজ অফিসে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন টিপস দেওয়া হয়। পরে বিকেলে হজ প্রশাসনিক দল, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা মিনা এবং আরাফাতের তাবু পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখনও সৌদি যেতে বাকি ৫০ হাজার হজযাত্রী

আপডেট সময় ০১:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭