ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

অাকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার ভোরে উপজেলার মহিতখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হচ্ছেন, ওই গ্রামের মজিবুল হকের ছেলে নুরুল হক (৪৩), ইদ্রিস মিয়ার ছেলে লিটন (২৫) ও খোয়ারপাড়া ভূঁইয়া বাড়ীর জাফর আহমদের ছেলে আব্দুর রহিম (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মহিতখোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি ঘর থেকে তিন অস্ত্র ও মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

আপডেট সময় ০৩:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮