ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

ব্র্যাক ব্যাংকের সঙ্গে রকেটের ফান্ড ট্রান্সফার চুক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্র্যাক ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ অ্যাকাউন্টের মধ্যে আন্তঃঅ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার সুবিধার জন্য উভয় ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. আবুল কাশেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এখন তাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে বা রকেট অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম ও অ্যাপ অথবা রকেটের ইউএসএসডি (USSD) সিস্টেম এবং রকেট অ্যাপ ব্যবহার করে এই সেবাগ্রহণ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন, ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন্স ও কাস্টমার এক্সেপেরিয়েন্স বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব, ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স এবং রিটেইল ব্যাংকিংয়ের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল), ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ব্র্যাক ব্যাংকের সঙ্গে রকেটের ফান্ড ট্রান্সফার চুক্তি

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮