ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

কুমিল্লা-৯ আসন: সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক শিব্বীর আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে জানান লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শিব্বীর আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মৃত আলহাজ জালাল আহমেদের ছেলে।

বর্তমানে শিব্বীর আহমেদ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বপালন করছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও শিব্বীর আহমেদ তার বাবার আসন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) থেকে বাংলাদেশে আওয়ামী লীগের মনোনয়নের জন্য দরখাস্ত করেছিলেন।

শিব্বীর আহমেদ বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে বাবার আদর্শ অনুসরণ করেই কুমিল্লা-৯ আসনের মানুষের জন্য কাজ করার সরাসরি সুযোগ পাব। লাকসামকে জেলায় পরিণত করার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন কাজ করে চলেছি। দলীয় মনোনয়ন পেলে সেই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাব।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। তিনি যদি আমাকে মনোনয়ন না দেন তাহলে তিনি যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই লাকসামবাসীর জন্য কাজ করে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

কুমিল্লা-৯ আসন: সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক শিব্বীর আহমেদ

আপডেট সময় ০৫:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮