ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশীয় নাগরিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ চীনা বংশোদ্ভূত এক মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত ওই ব্যক্তির নাম চ্যান গি কিয়ং (৪৭)।

রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী।

কাস্টম হাউস বলছে, প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি। এসব স্বর্ণের আনুমানিক দাম প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা।

অথেলো চৌধুরী বলেন, চ্যান গি কিয়ং মালিন্দো এয়ারের ওডি ১৬৬ নম্বর ফ্লাইটে ঢাকা নামেন। গোপন খবরের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।

তিনি বলেন, বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন।

অথেলো চৌধুরী জানান, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চ্যান গি কিয়ংয়ের দেহ তল্লাশি করা হয়। শার্টের নিচে থাকা স্যান্ডো গেঞ্জির ভেতরে ভিন্ন ধাঁচের একটি জ্যাকেট পাওয়া যায়। জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ স্কচটেপে প্যাঁচানো সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশীয় নাগরিক আটক

আপডেট সময় ০১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮