ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে ‘গুলিতে’ মাদক কারবারি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তার নাম অসীম রায় বাবু।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত অসীম বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের গুরু সদয় রায়ের ছেলে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফকাহ উদ্দিন আহমেদ বলেন, মাদক কারবারিরা মুরাদপুর এলাকা দিয়ে আসছে এমন খবর পেয়ে র‍্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। সে সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র‍্যাব। সংকেত পেয়ে গাড়ি থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে র‍্যাবের চার সদস্য আহত হন। জবাবে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে র‍্যাব। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ‘গুলিতে’ মাদক কারবারি নিহত

আপডেট সময় ০১:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮