ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের ঋণ দেবে সোনালী ব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নতজাতের গাভী পালন ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের ঋণ প্রদান করবে সোনালী ব্যাংক লিমিটেড। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম আজ রাজধানীর এক হোটেলে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রাণ এর বিনিয়োগ ব্যবসা-বাণিজ্যের বিভিন্নক্ষেত্রে দিশারী’র ভূমিকা পালন করছে। কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে নতুন নতুন পণ্য সৃষ্টি করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রাণ। প্রাণ এর চুক্তিবদ্ধ খামারিদের ঋণ প্রদানে সোনালী ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করনে তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, প্রাণ এর চুক্তিবদ্ধ খামারিদের গাভী ক্রয়, শেড স্থাপন, মিল্কিং মেশিন, চপার মেশিন, দুধ বহনের অ্যালুমিনিয়াম ক্যানসহ খামার ব্যবস্থাপনার আধুনিক যন্ত্রপাতি ক্রয় করার জন্যে এ ঋণ প্রদান করা হবে।
তিনি আরো জানান, নাটোরের গুরুদাসপুর, পাবনার চাটমোহর, সিরাজগঞ্জের শাহজাদপুর ও বাঘাবাড়ী এবং রংপুরে অবস্থিত প্রাণ এর পাঁচটি ডেইরি ‘হাব’ এর অধীনে ১১ হাজারের অধিক রেজিস্ট্রার্ড দুগ্ধ খামারি রয়েছে। এসব খামারিদের কাছে প্রায় ৫৫ হাজার গবাদি পশু রয়েছে। প্রাণ ডেইরি এসব গবাদিপশুর লালন-পালন ব্যবস্থা, টিকা, চিকিৎসা সেবা, খামার স্থাপন বিষয়ক প্রশিক্ষণ, কৃত্রিম প্রজনন প্রভৃতি সেবা প্রদান করে থাকে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, দেশের কৃষি, শিল্প অন্যান্য সম্ভাবনাময় খাতগুলিতে সোনালী ব্যাংক ঋণ সহায়তা প্রদান করে থাকে। দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে সরকারী ও বেসরকারী যেসব প্রতিষ্ঠান কাজ করছে প্রাণ ডেইরি তাদের মধ্যে অন্যতম। এ ঋণ প্রদানের উদ্দেশ্য হচ্ছে দেশে দুগ্ধ শিল্পের বিকাশ ঘটিয়ে অপুষ্টি দূরীকরণসহ যুবক ও যুব মহিলাদের আতœকর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরো বলেন, প্রাণ ডেইরির দেয়া তালিকা অনুযায়ী তাদের চুক্তিবদ্ধ খামারিদেরকে এ ঋণ প্রদান করা হবে। খামারিদের জন্যে জামানতবিহীন ঋণসীমা ৫০,০০০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা এবং জামানতযুক্ত ঋণসীমা তিনলাখ টাকা থেকে দশলাখ টাকা। ঋণ পরিশোধের সময়সীমা থাকবে তিন থেকে পাঁচ বছর বলেও তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, সোনালী ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল মকবুল, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের ঋণ দেবে সোনালী ব্যাংক

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭