ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা ও অস্ত্র

অাকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকা থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

আটক দুইজন হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লশি সুপার মিমতানুর রহমান জানান, রবিবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এসব অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিম।

তিনি বলেন, ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পাই। পরে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়। গাড়িতে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা ও অস্ত্র

আপডেট সময় ০৮:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮