ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিসেম্বরে নির্বাচন হবে, এমনটা আমরা বলিনি: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকারের ব্যাপার, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। আগামী নির্বাচনের তফসিল এখনো ঠিক হয়নি। এটা আরও পরে ঘোষণা হবে।

ডিসেম্বরে নির্বাচন হবে সরকারের জনৈক মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এমনটা আমরা বলি নাই। উনারা যদি বলেন এটা উনাদের হিসাবমতো বলেছেন।

শনিবার বিকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে না, সীমিত আকারে শুরু করতে চাই।

তিনি বলেন, যেখানে নির্ভুল হবে সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

সিইসি আরও বলেন, যারা নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তারা এসে এর ব্যবহার দেখুক। আমার বিশ্বাস দেখার পর তারা আশ্বস্ত হবেন।

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশিনার। খেলায় গৌরারং ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয় সাচনাবাজার ইউনিয়ন কুস্তিদল। এ সময় প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিসেম্বরে নির্বাচন হবে, এমনটা আমরা বলিনি: সিইসি

আপডেট সময় ১০:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮