ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যশোরে ছয় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক: 

যশোরে ছয় হাজার ইয়াবাস সুমি বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদক মামলায় সাজা পেয়ে ফেরার ছিলেন।

শুক্রবার ভোরে উপশহর ডি ব্লকের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমি বেগম ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী। উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, মাদকের একটি চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোররাতে সুমি বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির একটি বিশেষ স্থানে পলিথিনে জড়ানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। বাড়িটি তল্লাশি করে মাদক বিক্রির কিছু টাকাও উদ্ধার হয়েছে বলে জানান এসআই ফারুক।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, আটক সুমী বেগম এ অঞ্চলের বহুল আলোচিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামিও। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ছয় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮