ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে থানা হেফাজতে যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মো. সাইফুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানা হেফাজতে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, মুরাদপুর এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয় ওই যুবক। স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান।

পুলিশের দাবি, থানা হেফাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সাইফুল। এ সময় সে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সাইফুল পুলিশ হেফাজতে মারা যাওয়ার আগে জানিয়েছে, তার বাবার নাম মৃত সৈয়দ, গ্রামের বাড়ি ভোলার দৌলতখান এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, ঠিকানাটা মিথ্যাও হতে পারে। কারণ ধরা পড়ার পর সহজে সঠিক নাম-ঠিকানা ছিনতাইকারীরা পুলিশকে বলে না।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মুরাদপুর মোড়ে মোবাইল ফোন ছিনতাইকালে স্থানীয় জনতা সাইফুলকে ধরে পিটুনি দেয়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ১টার দিকে তাকে পাঁচলাইশ থানাহাজতে নিয়ে আসা হয়। এরপর হাজতের ভেতর থাকা কম্বল ছিঁড়ে সে দড়ির মতো তৈরি করে। সেই দড়ি হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন ছিল। তবে আড়াইটার দিকে সে মারা যায়। তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে থানা হেফাজতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮