ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর চালকের ট্রাকচাপায় শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরের ডায়মন্ড সড়কে কিশোর চালকের ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ সায়েম (৩)।
আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ওই কিশোর চালককে।
বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউপি সদস্য ছাইদুল হক।

শিশুটি ভোলা জেলার শশীভুষণ থানার ওমরাবাদ বাসিন্ধন বাজার এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। বর্তমানে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে ছাইদুল হক মেম্বারের ভাড়া কলোনিতে বসবাস করছে।

জানা যায়, ইছানগর গ্রামের ৭নং ওয়ার্ডে অবস্থিত ডায়মন্ড সড়কে রাস্তার পাশে খেলা করছিল সায়েম। এ সময় লবণ বোঝাই (চট্ট-মেট্রো-ড ১১-০৯-৫৯) একটি ট্রাক শিশু সায়েমকে চাপা দিলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাক থামিয়ে চালককে আটক করে। পরে থানায় খবর দিলে এসে ট্রাক ও চালককে নিয়ে যায়।
কর্ণফুলী থানার এসআই মো. নুরুল আমিন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোর চালকের ট্রাকচাপায় শিশু নিহত

আপডেট সময় ১০:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮