ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়ের জন্য বাংলাদেশের যুবাদের প্রয়োজন ১৮৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানকে ১৮৭ রানে বেধে দিল রিশাদ-শরিফুলরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৮ রান।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৮৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৬৭ রান করেন ওয়ার্কার আহমেদ। ৫৮ বলে ১০ চার আর একটি ছক্কা হাঁকান এই পাকিস্তানি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন সিয়াম।

এদিকে বাংলাদেশের পক্ষে ৫৮রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এছাড়া ২০ রান দিয়ে শরিফুল ২টি উইকেট নেন।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। যার কারণে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জয়ের জন্য বাংলাদেশের যুবাদের প্রয়োজন ১৮৮

আপডেট সময় ০২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮