ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে এক হচ্ছেন তারা

আকাশ বিনোদন ডেস্ক:

এক যুগেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে একক ভাবে রাজত্ব করছেন নায়ক শাকিব খান। যার জনপ্রিয়তা বর্তমানে এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায়ও বিস্তৃত হয়ে পড়েছে। কলকাতার বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি।

২০০৪ সালে অভিষেক হওয়া শাকিব খান তার ১৪ বছরের ক্যারিয়ারে কতটি ছবিতে অভিনয় করেছেন, সেটা না গুণে বলা মুশকিল। এক অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেই করেছেন ৭২টি ছবি। এখনও প্রতি বছর পাঁচ থেকে ছয়টি করে ছবি রিলিজ হচ্ছে তার।

অন্যদিকে চলচ্চিত্রের একজন খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। রাজনৈতিক ঘরানোর ছবি তৈরিতে যার জুড়ি নেই। এক্ষেত্রে তার মূল অস্ত্র ছিল প্রয়াত অ্যাকশন হিরো মান্না। এ পর্যন্ত প্রায় অর্ধশত ছবির জন্ম দিয়েছেন তিনি। যেগুলোর বেশিরভাগই সুপারহিট।

কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি কখনো কোনো ছবি নির্মাণ করেননি। কেন করেননি সেটার কারণ অজানা। সেই অজানা কারণ আড়ালেই থাক। নতুন খবর হচ্ছে, দেরিতে হলেও শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণে উদ্যোগী হয়েছেন তিনি। পর্দায় শাকিবকে তিনি হাজির করবেন ‘বীর’ হিসেবে।

বুঝতেই পারছেন ছবির নাম ‘বীর’। কাজী হায়াতের সেই ‘বীর’ হচ্ছেন শাকিব খান। ছবিটি প্রযোজনা করবেন মো. ইকবাল। বুধবার এফডিসিতে এ ব্যাপারে শাকিবের সঙ্গে সবকিছু চূড়ান্ত করেন তিনি। সেসময় সেখানে পরিচালক কাজী হায়াৎ ছাড়াও খোরশেদ আলম খসরু, সামসুল আলম ও আরেক পরিচালক শাহীন সুমনও উপস্থিত ছিলেন।

প্রযোজক ইকবাল বলেন, ‘মৌলিক গল্পের ছবি হবে ‘বীর’। নাম ভূমিকায় থাকবেন শাকিব খান। যেখানে তাকে একজন বীর হিসেবে দেখানো হবে। তার বীরত্বের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।’ তবে ছবির নায়িকা এখনও ঠিক হয়নি। প্রযোজক বলেন, ‘কিছুদিনের মধ্যেই নায়িকা চূড়ান্ত হবে। থাকবে নানা চমকও।’

‘বীর’ ছবির জন্য শাকিব খানের সঙ্গে যখন সবকিছু চূড়ান্ত হয়, তখন তিনি এফডিসিতে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং করছিলেন। এই ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী।

তবে শাহীন সুমন পরিচালিত এ ছবির নাম পরিবর্তিত হয়ে ‘কমান্ডো’ হওয়ার কথা রয়েছে। সে লক্ষ্যে ইতিমধ্যে ছবির গল্প পাল্টে ফেলা হয়েছে। বাকিটা সময় বলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে এক হচ্ছেন তারা

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮